World Public Library

একটি আকাশ ও অনেক বৃষ্টি

শফিকুল ইসলাম

Abstract

কবি শফিকুল ইসলামের কাব্যগ্রন্থ 'একটি আকাশ ও অনেক বৃষ্টি' । কবিতার আকাশকে কবি ভরিয়ে তুলেছেন অনেক বৃষ্টি ছন্দের মোহময়তায়। এ কাব্যের প্রতিটি কবিতাই সুখপাঠ্য ও সহজবোধ্য । শ্বাশত প্রেমের অপর পিঠে থাকে বিরহের দীর্ঘশ্বাস । এই বিরহ ও প্রেমকে কবি তার কবিতায় গ্রথিত করেছেন শৈল্পিক নিপুণতায়। প্রেমিক বিদগ্ধ হৃদয়ের উৎসারিত সুধা তাই বারবার উঠে এসেছে তাঁর সকল কবিতায়। এটি কবি শফিকুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। মোট চৌষট্টিটি কবিতার সমণ্বয়ে কাব্যগ্রন্থটি সমৃদ্ধ হয়েছে। এ গ্রন্থের সব কবিতার মাঝেই গভীর বিরহ বেদনার সুর অন্তর্নিহিত আছে । বেদনার বিমূর্ত আবেদনের স্পর্শে এবং কবির শৈল্পিক প্রকাশের নৈপুণ্যে প্রতিটি কবিতাই হয়ে উঠেছে অনবদ্য।

Read this work at the World Public Library (library card needed).