World Public Library

প্রত্যয়ী যাত্রা

শফিকুল ইসলাম

Abstract

কাব্যমনস্ক বিবেকী সত্তার মানুষ, সত্য সাধনায় অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসের নির্ভীক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম। আলোচিতব্য কাব্যগ্রন্থ ‘প্রত্যয়ী যাত্রা’ তারই সাম্প্রতিক প্রয়াস। কবি শফিকুল ইসলাম শুধু কবি নন, তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তার কাব্য প্রতিভা আর গীতিকার সত্তার সংমিশ্রণ ঘটিয়ে সুরেলা ছন্দে রচিত প্রত্যয়ী যাত্রা গ্রন্থটি প্রাঞ্জল ভাষার এক অনবদ্য সৃষ্টি। আলোচ্য প্রত্যয়ী যাত্রা গ্রন্থে অনলবর্ষী শব্দে রচিত সর্বমোট তেত্রিশটি সাবলীল কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো গীতিকবিতার আঙ্গিকে রচিত বিধায় প্রত্যয়ী যাত্রা গ্রন্থটি মূলতঃ অধিকার বঞ্চিত মেহনতী মানুষের গীতাঞ্জলী। [ প্রকাশক- মিজান পাবলিশার্স, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন- ৯৫১২৯৪৬, ৭১১১৪৩৬। মোবাইল- ০১৫৫২৩৯১৩৪১]এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।

Read this work at the World Public Library (library card needed).