World Public Library

Megh Bhanga Roddur

শফিকুল ইসলাম

Abstract

কবি শফিকুল ইসলামের মেঘ ভাঙা রোদ্দুর একটি চমৎকার ব্যতিক্রমী বই । বইটি প্রকাশ করেছেন, আগামী প্রকাশনী।প্রকাশকাল ফেব্রুয়ারী, ২০০৮। প্রচছদ শিল্পী মাসুক হেলাল। বইটি মোট পৃষ্ঠা ৪৮। কাব্যগ্রন্থটিতে মোট ছন্দোবদ্ধ গীতিকবিতা আছে ১১১টি । কবিতায় অন্তমিল ছিল, আছে, এবং থাকবে । এই বিষয়টি কবি শফিকুল ইসলাম তার বোধে ধারণ করেছেন বেশ ভালো করেই। তার প্রমাণ পাওয়া যায় মেঘ ভাঙা রোদ্দুর গীতি কবিতার বইটিতে। ১১১টি গীতি কবিতা স্থান পেয়েছে বইটিতে। সবগুলো লেখাই আধূনিক, চমৎকার শব্দচয়ন । বাহুল্য বর্জিত বক্তব্য। নিখুত অন্তমিল। জীবনের বৈচিত্রময়তা, আশা-নিরাশা, প্রেম-বিরহ, রাগ-অনুরাগ সব কিছুকে ছন্দোময় প্রকাশে তিনি বেশ শক্তিমান লেখকের পরিচয় দিয়েছেন ।

Read this work at the World Public Library (library card needed).